নির্বাচনী গনসংযোগে চট্টগ্রামের বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহসহ গুলিবিদ্ধ ৩, একজনের মৃত্যু...

 

নির্বাচনী গনসংযোগে চট্টগ্রামের বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহসহ গুলিবিদ্ধ ৩, একজনের মৃত্যু...


চট্টগ্রামে বিএনপির নির্বাচনী জনসংযোগ চলাকালিন গুলি ছোঁড়ার ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়েছেন বিএনপির চট্টগ্রাম ৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহসহ তিনজন। গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন সরোয়ার হোসেন ওরফে বাবলা। আহত আরেকজন হাসপাতালে। বিস্তারিত দেখুন ভিডিও প্রতিবেদনে।


তৈরি পোশাক খাতের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ ঝুঁকি সম্পর্কে জানতে চায় আইএমএফ

 বাণিজ্য

তৈরি পোশাক খাতের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ ঝুঁকি সম্পর্কে জানতে চায় আইএমএফ...নিজস্ব প্রতিবেদক

ঢাকা


আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) একটি প্রতিনিধিদল আজ বুধবার বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) নেতাদের সঙ্গে বৈঠক করেছে। রাজধানীর উত্তরায় বিজিএমইএর কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়ছবি : বিজিএমইএ
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) একটি প্রতিনিধিদল বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সঙ্গে বৈঠক করেছে। এতে বাংলাদেশের সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য তৈরি পোশাক খাতের বর্তমান অবস্থা ও ভবিষ্যতের ঝুঁকিগুলো সম্পর্কে অবহিত হওয়ার চেষ্টা করে আইএমএফের প্রতিনিধিদল।পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, রাজধানীর উত্তরায় বিজিএমইএর কার্যালয়ে আজ বুধবার বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিএমইএর নেতৃত্ব দেন সংগঠনটির সভাপতি মাহমুদ হাসান খান। তাঁর সঙ্গে ছিলেন সংগঠনটির জ্যেষ্ঠ সহসভাপতি ইনামুল হক খান, সহসভাপতি মো. রেজোয়ান সেলিম, ভিদিয়া অমৃত খান, পরিচালক নাফিস-উদ-দৌলা, রশিদ আহমেদ হোসাইনী প্রমুখ। অন্যদিকে আইএমএফের প্রতিনিধিদলে ছিলেন সংস্থাটির জ্যেষ্ঠ অর্থনীতিবিদ কিয়াও চেন, জ্যেষ্ঠ অর্থনীতিবিদ রুইফেং ঝাং ও অর্থনীতিবিদ আয়া সাইদ।উভয় পক্ষের আলোচনায় পোশাক রপ্তানিতে মার্কিন শুল্কের সম্ভাব্য প্রভাব, বাংলাদেশের স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের প্রভাব, শিল্পের টেকসই প্রবৃদ্ধি এবং মূল্য সংযোজিত পণ্য বৈচিত্র্যকরণের কৌশল গুরুত্ব পায়। সেই সঙ্গে বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতির সম্ভাব্য প্রভাব, ব্যবসায়ের পরিচালন ব্যয় কমানো ও ব্যবসা সহজীকরণের জন্য করণীয় বিষয়েও আলোচনা হয়।আইএমএফের প্রতিনিধিদের কাছে জাতীয় অর্থনীতিতে তৈরি পোশাকশিল্পের অবদানসহ শিল্পের বিভিন্ন দিক তুলে ধরেন বিজিএমইএর নেতারা। তাঁরা শিল্পের কৌশলগত রূপকল্প তুলে ধরে জানান, পোশাকশিল্প বর্তমানে শ্রমনির্ভর মডেল থেকে বেরিয়ে এসে মূল্য সংযোজিত পণ্য, উদ্ভাবন ও প্রযুক্তিগত মানোন্নয়নের মাধ্যমে রূপান্তরের লক্ষ্যে কাজ করছে। তারই অংশ হিসেবে কৃত্রিম তন্তু ও টেকনিক্যাল টেক্সটাইলভিত্তিক পোশাক তৈরির সক্ষমতা বৃদ্ধি এবং শ্রমিকদের দক্ষতা উন্নয়নের ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে।বিজিএমইএ নেতারা জানান, তাঁদের বর্তমান পরিচালনা পর্ষদ ইতিমধ্যে তৈরি পোশাকশিল্পে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ, বন্দর ব্যবস্থাপনায় দক্ষতার উন্নয়ন, কাস্টমস ও বন্ড প্রক্রিয়া সহজীকরণ, সুদের হার এক অঙ্কে নামিয়ে আনা, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ গুরুত্বপূর্ণ অবকাঠামোগত উন্নয়ন দ্রুত সম্পন্ন করার জন্য সরকারের কাছে সুপারিশ করেছেন। এ ছাড়া এলডিসি থেকে উত্তরণের পর শুল্কসুবিধা বজায় রাখতে ইউরোপীয় ইউনিয়নসহ (ইইউ), যুক্তরাজ্য, জাপান, কানাডা ও অন্যান্য দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) এবং অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) সই করার বিষয়ে সরকারকে অনুরোধ করা হয়েছে।

ফুটবল অ্যাঙ্গোলায় খেলতে যাওয়ার আগে টিকা নিতে হবে মেসিদের...

 ফুটবল

অ্যাঙ্গোলায় খেলতে যাওয়ার আগে টিকা নিতে হবে মেসিদের


অ্যাঙ্গোলার স্থানীয় রোগ থেকে রক্ষা পেতে কয়েকটি প্রতিরোধমূলক টিকা নিতে হবে লিওনেল মেসিকেছবি: এআই দিয়ে বানানো

অ্যাঙ্গোলার স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে দেশটি আয়োজন করছে এক বিশেষ প্রীতি ম্যাচ—প্রতিপক্ষ লিওনেল মেসিদের আর্জেন্টিনা। রাজধানী লুয়ান্দায় ম্যাচটি মাঠে গড়াবে ১৪ নভেম্বর। তবে মাঠে নামার আগে বিশ্ব চ্যাম্পিয়নদের যেতে হবে ক্লিনিকে, টিকা নিতে হবে তাদের সবাইকে।

আফ্রিকার ওই অঞ্চলের স্থানীয় রোগ থেকে রক্ষায় স্কালোনির দলের খেলোয়াড়দের নিতে হবে একগুচ্ছ প্রতিরোধমূলক টিকা। বাধ্যতামূলক হলুদ জ্বরের টিকার পাশাপাশি আফ্রিকার ওই অংশে ভ্রমণকারীদের মোট সাত ধরনের টিকা নেওয়ার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য কর্তৃপক্ষ।আন্তর্জাতিক স্বাস্থ্যবিধি অনুযায়ী, মধ্য আফ্রিকার দেশগুলোয় প্রবেশের আগে গ্রীষ্মমণ্ডলীয় নানা রোগের বিরুদ্ধে টিকা নেওয়া বাধ্যতামূলক। আর্জেন্টিনা দলের সদস্যদের পোলিও, হেপাটাইটিস এ, টাইফয়েড, কলেরা এবং মেনিনোকোকাল মেনিনজাইটিসের টিকা নিতে হবে। ঐচ্ছিকভাবে হেপাটাইটিস বি, টিটেনাস, ডিফথেরিয়া, ম্যালেরিয়া ও জলাতঙ্কের টিকাও নিতে পারবেন তাঁরা।এই শর্ত পূরণের কাজ শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। প্রথম খেলোয়াড় হিসেবে টিকা নিয়েছেন জিওভান্নি লো সেলসো। তিনি স্পেনে টিকা নেওয়ায় কোপা দেল রের ম্যাচের আগে রিয়াল বেতিসের শেষ অনুশীলন সেশনে অংশ নিতে পারেননি।...

মির্জা ফখরুলের আবেগঘন স্ট্যাটাস...

 

মির্জা ফখরুলের আবেগঘন স্ট্যাটাস...

   
                      প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৫, ২১: ৪৮

   বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন ফেসবুকে। আসন্ন নির্বাচনকে শেষ নির্বাচন হিসেবে সম্ভাবনা ব্যক্ত করেছেন তিনি। একই সঙ্গে মনোনয়ন না পাওয়া নেতাদের বিষয়েও লিখেছেন। বিস্তারিত ভিডিওতে—

জুলাই সনদের আইনি ভিত্তি থাকতে হবে: নাহিদ...

 profitableratecpm.com/59/42/6a/59426ae2c9ce9b8917e33086a5443559.j

জুলাই সনদের আইনি ভিত্তি থাকতে হবে: নাহিদ... প্রতিনিধি  গাজীপুর ও শ্রীপুর

প্রকাশ: ২৯ জুলাই ২০২৫, ২০: ৩০


এনসিপির পথসভায় সমবেত জনতা। আজ মঙ্গলবার বিকেলে গাজীপুর জেলা শহরের রাজবাড়ী রোডে

profitableratecpm.com/59/42/6a/59426ae2c9ce9b8917e33086a5443559.j

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘জুলাই সনদ হতে হবে এবং জুলাই সনদের ভিত্তিতেই নির্বাচন হবে। জুলাই সনদের আইনি ভিত্তি থাকতে হবে।’


এনসিপির পদযাত্রার অংশ হিসেবে মঙ্গলবার বিকেলে গাজীপুর জেলা শহরের রাজবাড়ী রোডে পথসভায় এ কথা বলেন নাহিদ ইসলাম।


পথসভায় নাহিদ ইসলাম বলেন, ‘৫ আগস্টের মধ্যে জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র হতেই হবে। এর বিকল্প আমরা দেখতে চাই না।’ তিনি আরও বলেন, জুলাই সনদ কীভাবে বাস্তবায়ন হবে, সে বিষয়ে ঐকমত্য হতে হবে।নব্বইয়ের গণ–অভ্যুত্থানের সময় ‘তিন জোটের রূপরেখা’ প্রসঙ্গ উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, তাঁরা এবার কোনো প্রতারণার সুযোগ দেবেন না। তাঁরা আশা করছেন, ৫ আগস্টের আগেই জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র দেওয়া সম্ভব হবে। সবাই মিলে গণ–অভ্যুত্থানের এক বছর উদ্‌যাপন করতে পারবেন।


পথসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, কেন্দ্রীয় সংগঠক আবদুল্লাহ্ আল মুহিম, মো. মহসিন উদ্দিনসহ গাজীপুরের স্থানীয় নেতারা।সর্বশেষ

রাজনীতি

বাংলাদেশ

অপরাধ

বিশ্ব

বাণিজ্য

মতামত

খেলা

বিনোদন

চাকরি

জীবনযাপন

Eng

By using this site, you agree to our Privacy Policy.

OK

ভিডিও

ভিডিও

ছবি


জেলা

জুলাই সনদের আইনি ভিত্তি থাকতে হবে: নাহিদ

প্রতিনিধিগাজীপুর ও শ্রীপুর

প্রকাশ: ২৯ জুলাই ২০২৫, ২০: ৩০

ফলো করুন

এনসিপির পথসভায় সমবেত জনতা। আজ মঙ্গলবার বিকেলে গাজীপুর জেলা শহরের রাজবাড়ী রোডে

এনসিপির পথসভায় সমবেত জনতা। আজ মঙ্গলবার বিকেলে গাজীপুর জেলা শহরের রাজবাড়ী রোডেছবি: এনসিপির ফেসবুক পেজ থেকে নেওয়া

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘জুলাই সনদ হতে হবে এবং জুলাই সনদের ভিত্তিতেই নির্বাচন হবে। জুলাই সনদের আইনি ভিত্তি থাকতে হবে।’


এনসিপির পদযাত্রার অংশ হিসেবে মঙ্গলবার বিকেলে গাজীপুর জেলা শহরের রাজবাড়ী রোডে পথসভায় এ কথা বলেন নাহিদ ইসলাম।


পথসভায় নাহিদ ইসলাম বলেন, ‘৫ আগস্টের মধ্যে জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র হতেই হবে। এর বিকল্প আমরা দেখতে চাই না।’ তিনি আরও বলেন, জুলাই সনদ কীভাবে বাস্তবায়ন হবে, সে বিষয়ে ঐকমত্য হতে হবে।




এনসিপির পথসভায় বক্তব্য দিচ্ছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। মঙ্গলবার বিকেলে গাজীপুর জেলা শহরের রাজবাড়ী রোডে

এনসিপির পথসভায় বক্তব্য দিচ্ছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। মঙ্গলবার বিকেলে গাজীপুর জেলা শহরের রাজবাড়ী রোডেছবি: প্রথম আলো

নব্বইয়ের গণ–অভ্যুত্থানের সময় ‘তিন জোটের রূপরেখা’ প্রসঙ্গ উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, তাঁরা এবার কোনো প্রতারণার সুযোগ দেবেন না। তাঁরা আশা করছেন, ৫ আগস্টের আগেই জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র দেওয়া সম্ভব হবে। সবাই মিলে গণ–অভ্যুত্থানের এক বছর উদ্‌যাপন করতে পারবেন।

profitableratecpm.com/59/42/6a/59426ae2c9ce9b8917e33086a5443559.j

পথসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, কেন্দ্রীয় সংগঠক আবদুল্লাহ্ আল মুহিম, মো. মহসিন উদ্দিনসহ গাজীপুরের স্থানীয় নেতারা।



পথসভাকে সামনে রেখে মঙ্গলবার সকাল থেকে গাজীপুরে কড়া নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়। রাজবাড়ীর সড়কে বন্ধ করে সব ধরনের যান চলাচল।


এর আগে নাহিদ ইসলামসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা টাঙ্গাইলের পথসভা শেষে গাজীপুরে কালিয়াকৈরে উপজেলা হয়ে শ্রীপুরের মাওনায় যান। সেখান থেকে গাজীপুর শহরের রাজবাড়ীতে আসেন তাঁরা।


‘আমাদের লড়াই শেষ হয় নাই’

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘গাজীপুরে সন্ত্রাসীরা টহল দিচ্ছে। মহড়া দেওয়ার চেষ্টা করছে। তারা ভেবেছে, ভয় দেখিয়ে জাতীয় নাগরিক পার্টি ও গণ–অভ্যুত্থানের শক্তিকে রুখে দেবে। গোপালগঞ্জেও আমাদের বাধা দিয়ে রাখা যায় নাই। আমরা গোপালগঞ্জের মাটিতে গিয়েছি, গাজীপুরেও এসেছি।’রাজপথে নেমেছিলেন, আমরা আপনাদের জানাচ্ছি কৃতজ্ঞতা ও লাল সালাম।’


এনসিপির এই নেতা বলেন, ‘আমাদের লড়াই শেষ হয় নাই। আমাদের একটি নতুন বাংলাদেশের জন্য লড়াই চলমান আছে।’ তিনি আরও বলেন, ‘বাংলাদেশের ৬৪টি জেলায় আমরা যাব। আমরা ঘোষণা করেছি যে বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটি থেকে মুজিববাদকে বিতাড়িত করব।’


এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, ‘চব্বিশের গণ–অভ্যুত্থানে এই মাওনায় ১৯ জন বীর শহীদ হয়েছেন। চব্বিশের অভ্যুত্থানের রণক্ষেত্র, বীর শহীদদের রণক্ষেত্র এই মাওনা। আমাদের আলাদা পথসভা না থাকলেও আমরা শুধু আমাদের বীর শহীদদের জন্য দোয়া করতে অভ্যুত্থানের রণক্ষেত্র এই মাওনায় এসে উপস্থিত হয়েছি।’


বার্সেলোনায় আরেক ১৭ বছর বয়সী বিস্ময়বালক মনে করাচ্ছেন ইনিয়েস্তাকে...

 Aaahttps://www.profitableratecpm.com/a2rkypwk2w?key=a1fcc43b23a7c1a394c2d10bb890eec6বার্সেলোনায় আরেক ১৭ বছর বয়সী বিস্ময়বালক মনে করাচ্ছেন ইনিয়েস্তাকে... বার্সেলোনার হয়ে প্রথমবার মাঠে নেমেই গোল করেছেন পেদ্রো ফার্নান্দেজ। ১৭ বছর বয়সী এই ফুটবলারকে অনেকে বিবেচনা করছেন আগামী দিনের তারকা হিসেবে। aaahttps://www.profitableratecpm.com/afn0hsj7r4?key=6f2c794e63c5f3a6958258045b9a6cb8

বয়স মাত্র ১৭, কিন্তু দেখতে মনে হচ্ছিল আরও কম। বার্সেলোনা ও ভিসেল কোবের অন্য ফুটবলারদের ভিড়ে তাঁকে নিতান্ত শিশুর মতো দেখাচ্ছিল। ওয়ান অন ওয়ান পরিস্থিতিতে শরীরে আঘাত পেতে পারেন, সেই দুশ্চিন্তাও হতে পারে। কিন্তু কিছু সময় খেলা দেখার পর নিজের ভুলটা ভাঙে। বয়স যত কমই হোক কিংবা দেখতে যত ছোটই লাগুক, পেদ্রো ফার্নান্দেজ সারমিনেতোর পায়ে বল গেলেই যেন অন্য রকম এক মানুষ। মানসিক পরিপক্বতায় অন্য অনেকের চেয়ে এগিয়ে থাকা কেউ!

Aaahttps://www.profitableratecpm.com/afn0hsj7r4?key=6f2c794e63c5f3a6958258045b9a6cb8

বার্সেলোনার খেলোয়াড় তৈরি আঁতুড়ঘর লা মাসিয়া নিয়মিতই ফুটবল বিশ্বকে নতুন নতুন খেলোয়াড় উপহার দিয়ে চলেছে। যেখান থেকে বেরিয়ে আসা সর্বশেষ বড় তারকা লামিনে ইয়ামাল। বয়স ১৭ পেরোনোর আগেই যাঁর নামের পাশে যুক্ত হয়েছে অসামান্য সব সাফল্য।এবার সেই ইয়ামালের পথ ধরেই এবার আবির্ভূত হতে চলেছেন পেদ্রো ফার্নান্দেজ, যাঁকে আদর করে সবাই ডাকেন দ্রো ফার্নান্দেজ বলে। আগামী দিনে হয়তো এই নামেই নিজেকে চেনাবেন তিনি। তবে এই নামের পেছনেও আছে মজার গল্প।


আরও পড়ুন ‘পেদ্রো’ নামের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ‘দ্রো’—এই নামে ডাকতেন তাঁর ভাই। পরিবারের আপত্তি ছিল না; কারণ, এভাবে তাঁর বাবার নাম থেকে তাঁকে আলাদা করা যায়। বাবার নামও ছিল পেদ্রো। কিন্তু ভাইয়ের দেওয়া নামটা তাঁর সঙ্গে বার্সেলোনায়ও দারুণভাবে মানিয়ে গেছে। কারণ, একই সময়ে বার্সায় আরও দুজন ‘পেদ্রো’ নামের খেলোয়াড় ছিলেন। একজন হচ্ছেন পেদ্রো ভিয়া (১৭) আর অন্যজন পেদ্রো রদ্রিগেজ (১৭)। দ্রো নামটা তাঁকে এ দুজনের চেয়েও আলাদা করেছে।গতকাল প্রাক্‌–মৌসুম প্রস্তুতিতে জাপানি ক্লাব ভিসেল কোবের বিপক্ষে ৭৯ মিনিটে মার্কাস রাশফোর্ডের বদলে দ্রোকে মাঠে নামান বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক। মাঠে নামার ৮ মিনিট পর নিজের প্রথম গোলও করেন এই অ্যাটাকিং মিডফিল্ডার। বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক শটে গোল করেন দ্রো।

Aaahttps://www.profitableratecpm.com/afn0hsj7r4?key=6f2c794e63c5f3a6958258045b9a6cb8

আরও পড়ুনশুধু গোল করে নয়, যেটুকু সময় মাঠে ছিলেন নিজের প্রতিভার ঝলক দেখিয়েছেন এই কিশোর। নিখুঁত পাসিং, গতিময়তা, ওয়ান টাচ এবং ড্রিবলিং জাদুতে মুগ্ধ করেছেন সবাইকে। এই ম্যাচে যদি শেষ পর্যন্ত গোল যদি না–ও পেতেন, তবু দ্রোকে আলাদা করে চেনানোর প্রয়োজন হতো না। অল্প সময়ের মধ্যে ‘আগামী দিনের তারকা’ খেতাবটাও নিজের করে নিয়েছেন দ্রো। এমনকি কেউ কেউ তাঁর খেলায় বার্সেলোনা ও স্পেন কিংবদন্তি আন্দ্রেস ইনিয়েস্তার ছায়াও দেখতে পেতে শুরু করেছেন।


গ্যালিসিয়ান বাবা এবং ফিলিপিনো মায়ের সন্তান দ্রোর জন্ম ২০০৮ সালে নিগরান শহরে। এরপর প্রতিভার জোরে একপর্যায়ে ঠাঁই করে নেন লা মাসিয়াতে। সেখানেই নিজের প্রতিভা ও মেধার বিকাশ ঘটান এই কিশোর। আর ফ্লিকের হাত ধরে গতকাল মূল দলের হয়ে মাঠেও নেমে গেলেন তিনি। দ্রো মূলত অ্যাটাকিং মিডফিল্ডার হলেও তাঁকে ফরোয়ার্ড, লেফট উইংগার এবং ফলস নাইন হিসেবেও খেলতে পারেন। এককথায় দ্রো রীতিমতো বৈচিত্র্যময়তার আধার।বার্সার মূল দলের হয়ে নিজের প্রথম ম্যাচ খেলার অনুভূতি জানিয়ে দ্রো বলেছেন, ‘আমি একটু স্নায়ু চাপে ভুগছিলাম। কিন্তু প্রথম সুযোগ পেয়েই গোল করতে পেরেছি। বিশ্বের সেরা ক্লাবের হয়ে এটি আমার প্রথম ম্যাচ, তাই খুব দুশ্চিন্তায় ছিলাম। হান্সির (ফ্লিক) সঙ্গে কথা বলার পর কিছুটা স্বস্তি পেয়েছি। সতীর্থদের প্রতি কৃতজ্ঞ। তারা আমাকে ভরসা দিয়েছে ও সাহস জুগিয়েছে।’


বার্সার সঙ্গে ২০২৭ সালের জুন পর্যন্ত চুক্তি দ্রোর। তবে কাতালান ক্লাবটি এরই মধ্যে তাঁর সঙ্গে চুক্তি নবায়ন করা নিয়ে আলোচনা শুরু করেছে। ফ্লিকের পাশাপাশি ক্লাবের অন্যরাও দ্রোর প্রতিভায় মুগ্ধ। এখন যেকোনো মূল্যে তাঁকে ধরে রেখে লম্বা সময়ের জন্য কাজে লাগাতে চায় ক্লাবটি। aaahttps://www.profitableratecpm.com/a2rkypwk2w?key=a1fcc43b23a7c1a394c2d10bb890eec6

দুই দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র ইউনিয়নের বিক্ষোভ...

 profitableratecpm.com/59/42/6a/59426ae2c9ce9b8917e33086a5443559.js দুই দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র ইউনিয়নের বিক্ষোভ...

প্রতিবেদকঢাকা বিশ্ববিদ্যালয়

প্রকাশ: ২৬ জুলাই ২০২৫, ২৩: ০৯  

profitableratecpm.com/59/42/6a/59426ae2c9ce9b8917e33086a5443559.js যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া সব চুক্তি উন্মুক্ত করা এবং জাতীয় রাজস্ব বোর্ডের দ্বিতীয় সচিব মুকিতুল হাসানের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভছবি: প্রথম আলো       যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া সব সামরিক-বেসামরিক চুক্তি উন্মুক্ত করা এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দ্বিতীয় সচিব মুকিতুল হাসানের বিরুদ্ধে ‘রাষ্ট্রীয় গোপনীয়তা আইনে’ করা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন (একাংশ)।


আজ শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) থেকে মিছিলটি বের হয়ে হলপাড়া ঘুরে মধুর ক্যানটিন হয়ে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের সামনে সমাবেশে মিলিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন ছাত্র ইউনিয়নের সভাপতি তামজিদ হায়দার। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শিমুল কুম্ভকার।সমাবেশে তামজিদ হায়দার বলেন, অন্তর্বর্তী সরকারকে মনে রাখতে হবে, বাংলাদেশের জনগণের মার্কিন সাম্রাজ্যবাদবিরোধী লড়াইয়ের দীর্ঘ ইতিহাস আছে। এ অঞ্চলের জনগণের সংগ্রামের কাছে বারবার সব সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদ পরাস্ত হয়েছে।

profitableratecpm.com/59/42/6a/59426ae2c9ce9b8917e33086a5443559.js

সাম্রাজ্যবাদবিরোধী লড়াই অব্যাহত রাখার ঘোষণা দিয়ে ছাত্র ইউনিয়নের সভাপতি বলেন, অবিলম্বে দেশবিরোধী চুক্তি বাতিল করতে হবে। একই সঙ্গে মুকিতুল হাসানের মামলা প্রত্যাহার করে তাঁকে স্বপদে বহাল করতে হবে।ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক রথীন্দ্র নাথ বাপ্পি বলেন, গণ-অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারের যুক্তরাষ্ট্রের সঙ্গে নতজানু সম্পর্ক দেখলে মনে হয়, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের শরীর বাংলাদেশে থাকলেও, মন পড়ে আছে ওয়াশিংটনে।


ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেঘমল্লার বসু বলেন, ঔপনিবেশিক স্টেট সিক্রেটস অ্যাক্টের (রাষ্ট্রীয় গোপনীয়তা আইন) মাধ্যমে এনবিআর কর্মকর্তা মুকিতুল হাসানকে বরখাস্ত করা পুরোপুরি অবৈধ। মুকিতুল হাসান কোনো অপরাধ করেননি, বরং দেশপ্রেমের প্রমাণ দিয়েছেন। অন্তর্বর্তী সরকার দেশ বিক্রির চুক্তি বাতিল না করলে পরবর্তী সময়ে ছাত্র-জনতাকে সংগঠিত করে হরতাল-অবরোধসহ বৃহত্তর কর্মসূচির মাধ্যমে সরকারকে বাধ্য করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। profitableratecpm.com/59/42/6a/59426ae2c9ce9b8917e33086a5443559.js

নির্বাচনী গনসংযোগে চট্টগ্রামের বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহসহ গুলিবিদ্ধ ৩, একজনের মৃত্যু...

  নির্বাচনী গনসংযোগে চট্টগ্রামের বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহসহ গুলিবিদ্ধ ৩, একজনের মৃত্যু... প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৫, ২৩: ২৪ চট্টগ্রামে বিএ...